মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১১:০৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১১:০৭:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী ইনামুল গণি তালুকদার রুবেল। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিএনপি ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে ইনামুল গণি তালুকদার রুবেল বলেন, ‘আমাদের বংশীকুন্ডা অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ অঞ্চলের মানুষের সঙ্গে আমাদের পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এ জন্য আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।’ তিনি আরও বলেন, ' বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির কাছে এদেশের সকল শ্রেণিপেশার সমান। সকলের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধ পরিকর।'

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com