সুনামকন্ঠ ডেস্ক::
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক
গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন তারেক রহমান।
এর আগে ইশরাক বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এ পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি আমি নিজে থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।’