দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে মোটর বাইক দুর্ঘটনায় জয় দাস(২০) ও হিমেল দাস(১৯)দুই যুবক গুরুতর আহত হয়েছেন।রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে দিরাই পৌরশহরের ভরারগাঁও সেতু সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দুজনই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাব পুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষ দর্শীরা জানান,দিরাই থেকে বাড়ি ফেরার পথে ভরারগাঁও ব্রিজসংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস তালুকদার বলেন, গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।