দিরাই প্রতিনিধি::
জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত ১০ বছরের ছোট্ট শিশু, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রবিউল বাঁচতে চায়। একমাত্র ছেলে কে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চেষ্টার ত্রুটি নেই ভাটিপাড়া গ্রামের বাসিন্দা, ভাটিপাড়া বাজারের চা বিক্রেতা ওবায়দুল রহমানের ।নিজের সহায় সম্বল বিক্রি করে ও একমাত্র ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছে না। উবাইদুল জানান, জন্ম থেকে হৃদ রোগে আক্রান্ত একমাত্র ছেলে রবিউল কে সুস্থ করতে নিজের সহায় সম্বল শেষ করেছেন, এখন তার হার্টের অপারেশনের জন্য পাঁচ লাখ টাকার প্রয়োজন, তিনি এতো টাকা যোগার করতে অক্ষম। একমাত্র ছেলে কে বাঁচাতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, জন্ম থেকে হৃদ রোগী রবিউল লেখা পড়ায় ভালো কিন্তু সবার মতো স্বাভাবিক চলাফেরা করতে অক্ষম, তাকে সুস্থ করতে গরীব পিতার চেষ্টার ত্রুটি নেই। এখন অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন। শিশুটির জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের জনগণ কে নিজ অবস্থান থেকে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান প্রধান শিক্ষক।