স্টাফ রিপোর্টার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদ্যাপন নিশ্চিত করতে সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সব জেলায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৯ (স্পেশাল রেসপন্স ব্যাটালিন), সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি)। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার কেন্দ্রী শ্রীশ্রী দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন এসআরবি-৯-এর সুনামগঞ্জ ক্যা¤েপর স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩) এএসপি মো. রোকুনুজ্জামান। উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, দুর্গাপূজা সুন্দর ও নির্বিঘেœ স¤পন্ন করতে র্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন পূজাম-পে টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ বিঘিœত করতে না পারে। তিনি আরও বলেন, কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাইয়ের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময় দিতে হবে। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, তথ্যের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পূজাম-পগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজাম-পে আসা-যাওয়া করতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি জানান, ১৬ অক্টোবর থেকে র্যাবের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা কিংবা অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ¯েপশাল ফোর্সের কমান্ডো দল প্রস্তুত রয়েছে। পূজাম-প পরিদর্শনকালে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।