স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৩ ও ১৪ অক্টোবর সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলায় এসব অভিযান চালানো হয়। মাদকবিরোধী অভিযানে দুটি মামলায় দুজনকে মোট ১৫০ টাকা অর্থদ- এবং পৃথকভাবে ১৫ ও ২০ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
ন্যদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চালিয়ে বালু ও বালুমিশ্রিত পাথর জব্দ করা হয়। এ ছাড়া ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহণের কোনো কার্যক্রম পাওয়া যায়নি।
এদিকে, জগন্নাথপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় তিনজনকে মোট ৭৫ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী কার্যক্রম, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।