স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে চার কৃষকের মধ্যে ৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখা। বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের দিকনির্দেশনায় মার্কেন্টাইল ব্যাংক সুনামগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ কর্মসূচি-২০২৬-এর আওতায় এ ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংক সুনামগঞ্জ শাখার শাখাপ্রধান আলোময় রায় এবং পলাশ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানা বিএনপির সহসভাপতি মো. হেলাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ঋণগ্রহীতা কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। কৃষকদের মধ্যে কৃষিঋণ বিতরণের মাধ্যমে কৃষি কার্যক্রমে অর্থায়ন ও কৃষকদের সহায়তার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে চারজন কৃষকের মধ্যে মোট ৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।