ধর্মপাশা প্রতিনিধি ::
জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, জুলফিকার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শিক্ষার্থী মুমতাসা ফেরদৌসী মিমি, ইভা প্রমুখ।