স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার এবং ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) ও উপসচিব মো. মাহবুব আলম।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইমরান হোসেন।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা আইসিটি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ চক্রবর্তী, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন এবং তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জুবায়ের। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার এবং ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।