ডোবায় ডুবে শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১২:০০:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১২:০০:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে আয়মান আহমেদ আদি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে এ ঘটনা ঘটে। আয়মান ওই গ্রামের শহিদ আহমদ রিয়াদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খেলাধুলার পর আয়মানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে একটি ডোবার পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আয়মানকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com