সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৫-১০-২০২৪ ০৮:১৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৪ ০৮:১৪:৩১ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর নয়াহাটি গ্রামের নিজ বসতঘর থেকে মো. জহুর বাদশা (৩৩) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি কে বৃহ¯পতিবার রাতে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। ধর্মপাশা থানার এএসআই মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর নয়াহাটি গ্রামের বাসিন্দা মো. জহুর বাদশার বিরুদ্ধে ২০২২ সালের ১৯ জানুয়ারি সিলেট কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এই মামলায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক বছরের কারাদ-, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহ¯পতিবার রাত পৌনে আটটার দিকে নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com