ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১টার দিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। ইউএনও জনি রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম ফজলে রাব্বী রাজিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম, জুলফিকার আলী, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।