স্টাফ রিপোর্টার::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, সহসাধারণ সম্পাদক সবিতা বীর, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী এবং প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক মিনা পাল। বক্তারা শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্মবর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।
তাঁরা বলেন, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। সামাজিক বিভেদ ও বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।