ধর্মপাশায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:০৫:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:০৫:৪০ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দাসপাড়া গ্রামের একটি বসতবাড়ির উঠানে বুধবার সকাল ১১টার দিকে মাদকসেবন ও মাদকব্যবসার ভয়াবহতারোধে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ইউনিয়নের দাসপাড়া ও আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষজন অংশ নেয়। স্থানীয় এলাকাবাসী এই সভার আয়োজন করে। পাইকুরাটি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নূরুল ইসলামের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব মোর্শেদ খোকন, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক সেকুল মীর্জা, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলীনূর ইসলাম, ইউপি সদস্য মামুন আকন্দ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com