স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের ছেলে মিজানুর রহমান মিনু। স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কঠিন ও সংকটপূর্ণ সময়ে মাঠে থেকে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রাখতে যারা ভূমিকা রেখেছেন, মিনু তাঁদের অন্যতম। নেতাকর্মীদের মনোবল ধরে রাখতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। তৃণমূলের মানুষের সঙ্গে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এ কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি স্থানীয়দের। দল থেকে এখনো প্রার্থী চূড়ান্ত না হলেও স্থানীয়দের অনেকেই আসন্ন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিজানুর রহমান মিনুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানান। মধ্যনগর সদর ইউনিয়নের শালীয়ানী গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া বলেন, ‘মিনু আমার দীর্ঘদিনের পরিচিত। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন। স্থানীয়দের বিভিন্ন বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন। এসব গুণের কারণে মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।’ স্কুলশিক্ষক অর্জুন কুমার রায় বলেন, ‘মিনু একজন পরোপকারী ও গরিবের বন্ধু। তিনি সবসময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। আগামী দিনে তাঁর মতো তরুণ জনপ্রতিনিধিই আমাদের প্রয়োজন।’ চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, ‘আমার বাবা মরহুম আব্দুল লতিফ তালুকদার এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সেই ধারাবাহিকতায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি অংশ নিতে চাই। নির্বাচিত হলে এ ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব।’