দিরাই প্রতিনিধি ::
বর্ণিল আয়োজনে দিরাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক জাফর ইকবাল, সহকারী প্রধান শিক্ষক লালবাসী দাস, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, লাকী সঞ্চারিনী বিশ্বাস, নুরুল ইসলামসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক, পঞ্চমী দাসসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।