ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বগারপাচুর গ্রামের সামনের সড়কে রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে মো. সুমন ওরফে লাল গুটি সুমন (৩৫), আব্দুল আলীম (৪০) ও তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২০) নামের তিনজন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, উপজেলার বগারপাচুর গ্রামের সামনের সড়কে গত রোববার রাতে ওই গ্রামের মো. সুমন ওরফে লালগুটি সুমন, আব্দুল আলীম ও নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে বাবু অনলাইনে জুয়া খেলছিল। খবর পেয়ে রোববার ভোর রাত সাড়ে চারটার দিকে সেখান থেকে তাদের তিনজনকে গ্রেফতার ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। মো. সুমন ওরফে গুটি সুমনের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী থানায় মাদক ও হত্যা মামলা রয়েছে। অনলাইনে জুয়া খেলার ঘটনায় এই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।