কাজী শফিক হলিডেইজের উদ্যোগে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২৬:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: “লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক” এই ধ্বনিতে পবিত্র উমরাহ পালনের প্রস্তুতি হিসেবে কাজী শফিক হলিডেইজের উদ্যোগে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর (শনিবার) সকালে সুনামগঞ্জ শহরের সুনামকণ্ঠ কনফারেন্স হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। কর্মশালায় কাজী শফিক হলিডেইজের ১২৬ জন উমরাহযাত্রী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উমরাহযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মুফতি আব্দুল হক। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন তরুণ আলেম মাওলানা আব্দুল্লাহ মাহমুদ, মাওলানা খাইরুল ইসলাম নোমানী এবং হাজী মো. ইদ্রিস আলী। প্রশিক্ষণকালে বক্তারা পবিত্র উমরাহর ফজিলত, উমরাহ পালনের নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উমরাহযাত্রীদের সঠিকভাবে উমরাহ পালনের জন্য হাতে-কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, উমরাহ পালনের ক্ষেত্রে সঠিক নিয়ম-কানুন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে উমরাহযাত্রীরা পবিত্র সফরের প্রস্তুতি, ইবাদতের নিয়ম এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সু¯পষ্ট ধারণা লাভ করেন। কর্মশালায় অংশ নেওয়া উমরাহযাত্রীরা এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com