সড়কে বালু ও ইট রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি

ধর্মপাশায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:১৬:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:১৬:২৭ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কে বালু ও ইট রেখে জন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে বালু ও ইটের ব্যবসা করার দায়ে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের ব্যবসায়ী ইমন আহম্মেদ (৩৮) কে ১৫হাজার টাকা ও সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের ব্যবসায়ী আলী আকবর (৬৪) কে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহ¯পতিবার বেলা ১২টা থেকে ১টা বেজে ২০মিনিট পর্যন্ত উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রাম ও পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, এএসআই হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মাটিকাটা গ্রামের বাসিন্দা সাইকুল ইসলাম, বাদশাগঞ্জ বাজারের বাসিন্দা রাজা মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com