স্টাফ রিপোর্টার ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ
মোরাদ, নজরুল ইসলাম সিকদার, চান মিয়া মাস্টার, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, জুবায়ের জয়নাল, শাহীন মিয়া, আবুল হাসান রাসেল ও রাহাদ হাসান রাব্বিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।