স্টাফ রিপোর্টার ::
‘মানবিক মানুষদের মাধ্যমে জয় হোক মানবতার’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মানবিক সেবা সংঘ’-এর সম্মাননা স্মারক প্রদান ও অভিষেক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক কর্মকা-ে অবদানের জন্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও স্থায়ী নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজর আলী এবং প্রতিষ্ঠা ও প্রধান স্থায়ী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মো. একরামুল হক সেলিমের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ স¤পাদক শাহরিয়ার আহমদ আকিক ও যুগ্ম সাধারণ স¤পাদক মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মো. নূর আলী।
সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় ফয়জুল ইসলামকে সভাপতি ও শাহরিয়ার আহমদ আকিককে সাধারণ স¤পাদক রেখে ৪৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি লক্ষণশ্রী ইউনিয়ন ও আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অনন্য ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এলাকার শিক্ষা, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরশেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।