সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৮:১৩:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৮:১৩:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক মো. সাজাউর রহমান, শিক্ষিকা কলি তালুকদার আরতি, প্রভাষক আখলাকুর রহমান, মো. আলী হায়দার ও প্রভাষক শেখ মোশাররফ হোসেন। অন্যান্যের আলোচনা করেন শাহ মো. কামরুজ্জামান, মো. আলমগীর শাহ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, রঞ্জন রায় প্রমুখ । সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন অনুপ তালুকদার, মো. সাজাউর রহমান, আনোয়ারুল হক, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. আলী হায়দার, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, শফিউল আলম, মিলটন কান্তি দাস, মিল্লাত আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com