সভাপতি নোমান আহমদ, সম্পাদক আরিফ মোহাম্মদ দুলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪০:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার সাতগাঁও জীবদারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ। সাধারণ স¤পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাল্লা উপজেলার শাহিদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল। সাংগঠনিক স¤পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হাসান। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১২ উপজেলা থেকে তিনজন করে মোট ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ স¤পাদক ও সাংগঠনিক স¤পাদক এই তিনটি পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দোয়ারাবাজার সুরমা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শান্তিগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তাহিরপুর বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দিরাই উপজেলার মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন এবং দোয়ারাবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাফিজ আলী। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও মো. মনিরুজ্জামান। নির্বাচনে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বম্ভরপুর উপজেলার সাতগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, এইচএমপি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা এবং তাহিরপুর জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোদাচ্ছির আলম। নির্বাচন পরিদর্শনে সিলেট থেকে আসেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আহমদ আলী, সাধারণ স¤পাদক মো. গোলাম রব্বানী, সিলেট মহানগর শাখার সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আতাউর রহমান, সহ-সভাপতি শেখ শফিকুল ইসলাম, অর্থ সচিব আবুল কালামসহ জেলা, বিভাগীয় ও মহানগর পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com