নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই বিএনপির পৃথক মিছিল- সমাবেশ

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৩:৩৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৩:৩৪:১৫ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই বিএনপি ও সহযোগী সংগঠন পৃথকভাবে মিছিল - সমাবেশ করেছেন। শনিবার সকাল ১১ টার দিকে দিরাই পৌর শহরের থানা রোডের বিএনপির কার্যালয়ের সামন থেকে এমপি অনুসারীরা মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক জামিল মিয়া সহ তাদের বলয়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে এমপি বিরোধী বলয় দুপুর সাড়ে ১২ টার দিকে দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন। এ সময় উপস্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজ যুবকদের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী,উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ তাদের বলয়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com