‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০২:২৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০২:২৯:৫০ অপরাহ্ন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
'লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলা কিউআর বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ‎
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং উপজেলার বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত।
সভাটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক সুমন কুমার ভট্টাচার্য। ‎ ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল এবং সুনামগঞ্জ সোনালী ব্যাংক কার্যালয়ের ডিজিএম মো. আবুল ফজল।
‎এসময় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সোনালী ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক সুমন কুমার ভট্টাচার্য, সাচনাবাজার জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, কৃষি ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক মো. আল মামুন, পূবালী ব্যাংক জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোখলেসুর রহমান খান এবং সাচনাবাজার উপশাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মণ্ডল। ‎
এসময় বক্তারা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদভাবে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে পুরো বাংলাদেশে শতভাগ ক্যাশলেস চালু করা ও নগদ টাকার প্রচলন বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা  জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, বিভিন্ন ব্যাংক শাখার কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা। ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com