মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ফুলারকান্দা বাজার সংলগ্ন ফসলরক্ষা বাঁধ এলাকায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তারেক মিয়া (৩০) নামের মাদকব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে।
মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মাদকব্যবসায়ী তারেক মিয়া শুক্রবার বিকেলে ইঞ্জিনচালিত নৌকায় করে ইয়াবা বিক্রির জন্য উপজেলার ফুলারকান্দা বাজার সংলগ্ন ফসলরক্ষা বাঁধ এলাকায় আসে। খবর পেয়ে ওইদিন বিকেল চারটা বেজে ১০মিনিটের সময় সেখানে অভিযান চালিয়ে ওই মাদকব্যবসায়ীর কোমরে লুঙ্গিতে প্যাঁচানো থাকা ২০০টি ইয়াবাবড়ি উদ্ধার ও ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।