জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৬:৫৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:০১:৪৫ অপরাহ্ন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
ডেঙ্গু মশার বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‎
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলা পরিষদ পুকুর ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুকুরের আশপাশের ময়লা-আবর্জনা ও ডেঙ্গু মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। ‎উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য ফগিং কার্যক্রম পরিচালিত করা হয়। পাশাপাশি জনসাধারণকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ‎
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক জানান, জনস্বার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্যও তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ‎

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com