স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় তাহিরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১৫৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৪২ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয় এবং ৩৯ জনের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মোয়াজ্জমপুর উচ্চ বিদ্যালয়, মাহমুদপুরে এই চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দরিদ্র রোগীরা ক্যাম্পে চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে ছানি রোগী হিসেবে শনাক্ত ৪২ জনের মধ্যে ৩৯ জনকে একই দিন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। পরদিন বৃহ¯পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন মানবকল্যাণমূলক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে।
তিনি আরও বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার এআরও মারুফ আজহা রাফি এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মুস্তাকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশন পেয়ে রোগী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।