যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মুরব্বি হাজি সমুজ মিয়ার ইন্তেকাল

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৬:৩৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:: ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের বাসিন্দা,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী,সালিশ ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী হাজি সমুজ মিয়া ই'ন্তে'কাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে লন্ডনের নিজ বাসভবনে তিনি ই'ন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৭ মেয়ে সহ নাতি নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । মরহুম হাজি সমুজ মিয়ার দাফন লন্ডনে সম্পন্ন করা হবে বলে মরহুমের পরিবার সুত্র থেকে জানাগেছে। মরহুমের ভাতিজা জাউয়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com