কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৪৯:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৪৯:২১ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশায় তুষার আহমেদ (২১) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণ উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা নতুনপাড়া মালীবাড়ি এলাকার মো. মাহমুদুল হকের ছেলে। সে উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম জানান, উপজেলার ধর্মপাশা নতুনপাড়া মালীবাড়ি এলাকার বাসিন্দা তুষার আহমেদ (২১)কে বৃহ¯পতিবার বেলা ১২টার দিকে নিজ বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় কাপড়ের বেল্ট প্যাঁচানো অবস্থায় দেখতে পায় ওই তরুণের ছোট ভাই (১২)। পরে সে চিৎকার দিলে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে সেখান থেকে তাৎক্ষণিকভাবে নামিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন বেলা দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com