ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এই সভার আয়োজন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক সালেহ আহমদ এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাধবী রানী দে। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি জাকির হোসেন, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, শিক্ষার্থীর অভিভাবক সারেজা নূর, ফয়জুন্নাহার, রেজিয়া আক্তার প্রমুখ। সভা শেষে বিদ্যালয়টির প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়।