মধ্যনগর প্রতিনিধি ::
শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার বেলা দুইটার দিকে ওই বিদ্যালয়টির এডহক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী কামাল এতে সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য দেন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এনায়েতুর রহমান, সহকারী শিক্ষক শওকত হায়দার, বালক শাহ প্রমুখ। সভা শেষে ওই বিদ্যালয়টির এডহক কমিটির পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে একটি নিম গাছ ও একটি কাঠ বাদাম গাছের চারা রোপণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ স¤পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রিন্স, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারণ স¤পাদক মিলন মজুমদার কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ প্রমুখ।