ওয়ার্ল্ড ভিশনের দানের আনন্দ অনুষ্ঠান, ১০টি দরিদ্র পরিবারে উপহার প্রদান

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৭:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:২৭:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: উৎসবমুখর পরিবেশে ‘জয় অব গিভিং’ বা ‘দানের আনন্দ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের হাছননগর এলাকায় ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির আয়োজনে ইউপিজি পরিবার ও হতদরিদ্র পরিবারের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ইতোমধ্যে স্বাবলম্বী হয়ে ওঠা ১০টি পরিবার নিজেদের আয়বর্ধক কর্মকা- থেকে গরু, হাঁস-মুরগি ও ছাগলসহ বিভিন্ন উপহার ১০টি হতদরিদ্র পরিবারের মধ্যে তুলে দেয়। নিজেদের জীবনমান উন্নয়নের পর অন্য অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী ও আশুতোষ রেমা, প্রোগ্রাম কোয়ালিটি অফিসার প্যাট্রিসিয়া রিসিল এবং সালান্টি চিসাম। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিম বলেন, হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সহায়তা নিয়ে স্বাবলম্বী হওয়া ১০টি পরিবার এবার গ্রামের আরও ১০টি হতদরিদ্র পরিবারের মধ্যে নিজেদের আয়বর্ধক কর্মকা-ের অংশ থেকে কিছু উপহার দিয়ে দানের আনন্দ ভাগাভাগি করেছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, শুধু সহায়তা গ্রহণ নয়, স্বাবলম্বী হয়ে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com