সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে খেলাফত মজলিসের মিছিল-সমাবেশ

আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০২:০০:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০২:০০:৫৫ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: জাতীয় সংসদে পাসকৃত ‘স¤পত্তি হস্তান্তর বিল’কে ইসলামবিরোধী আখ্যা দিয়ে এ বিল বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দিরাই বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে থানা পয়েন্টে সমাবেশ করেন নেতাকর্মীরা। খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ বিল বাতিলের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com