দিরাই প্রতিনিধি:: দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন। উপস্থিত ছিলেন উলামায়ে কেরাম সহ শিক্ষক সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।