দিরাই প্রতিনিধি:: দিরাই থানা পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়,বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামি কুয়াজ আলী(৬১) কে নিজ বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাও থেকে এবং অপর আসামি পৌরশহরের চন্ডিপুর গ্রামের সালমান মিয়া (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম দুই আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।