হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:১৯:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:১৯:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এবার পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের জন্য সরাসরি সতর্কবার্তা দিয়েছে প্রশাসন। হাওরের পরিবেশ সংরক্ষণে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে তাহিরপুর উপজেলার জয়পুর গোলাবাড়ি এলাকায় স্থাপন করা হয়েছে জরুরি নির্দেশনা সংবলিত সাইনবোর্ড। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন, তাহিরপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের উপস্থিতিতে সাইনবোর্ডটি স্থাপন করা হয়। সাইনবোর্ডে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫ এর আলোকে টাঙ্গুয়ার হাওর ও পর্যটকবাহী হাউসবোট নৌযান চলাচল সংক্রান্ত জরুরি নির্দেশনা তুলে ধরা হয়েছে। এতে হাওরের পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন কর্মকা- থেকে বিরত থাকার বিষয়ে পর্যটক ও নৌযান সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সাইনবোর্ডে উল্লেখিত নির্দেশনায় হাওরের জলজ পরিবেশ ও জীববৈচির্ত্য রক্ষা, পর্যটকদের নিরাপদ ও দায়িত্বশীল আচরণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা এবং নৌযান চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হাউসবোট ও নৌযানে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও নির্দেশনায় গুরুত্ব পেয়েছে। বিশেষ করে হাওরে ভ্রমণের সময় যেখানে সেখানে বর্জ্য না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য সংরক্ষণ ও অপসারণ এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকা- থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি হাউসবোট ও নৌযান সংশ্লিষ্টদেরও পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা রয়েছে। সাইনবোর্ডটির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো ডিজিটাল কিউআর কোড। পর্যটক ও সংশ্লিষ্টরা স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫ স¤পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ফলে শুধু দৃশ্যমান সতর্কবার্তার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট বিধান সম্পর্কে সরাসরি তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রশাসনের এ উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো, যখন টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশবিদেশের বিপুলসংখ্যক পর্যটক এখানে আসেন। পর্যটন কার্যক্রমের সঙ্গে স্থানীয় অর্থনীতি ও মানুষের কর্মসংস্থান জড়িত থাকলেও অনিয়ন্ত্রিত পর্যটন, বর্জ্য, শব্দদূষণ ও অসচেতন কর্মকা- হাওরের নাজুক প্রতিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাপস শীল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com