বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ১১:১১:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ১১:১১:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমানসহ জেলা প্রশাসন, বন বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বক্তারা বলেন, নির্দিষ্ট একটি মৌসুমে গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করার সুযোগ নেই। রোপণ করা চারাকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, রাস্তার দুই পাশ, পতিত জমি, নদী ও খালপাড়সহ উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা চারা সংগ্রহের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ স¤পর্কে জানার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, মেলার মাধ্যমে মানুষ শুধু চারা কিনে বাড়ি ফিরবে না বরং একটি গাছ লাগানো এবং সেটিকে বাঁচিয়ে রাখার দায়িত্বও গ্রহণ করবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com