ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া পদ্মা শাখার চারজন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। উপহার পাওয়া এই চারজন শিক্ষার্থীরা হলো জান্নাতুল ফেরদৌস, সামিরা লিউনা, তাসনীন জাহান তোরা ও ছানিয়া জাহান সেতু। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির কক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে এই চারজন শিক্ষার্থীর হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সহকারী শিক্ষক অভিলাস চন্দ্র পাল।
জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, এই বিদ্যালয়টিতে এক হাজার ৬০৪ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে অর্ধেক শিক্ষার্থীরাই বিদ্যালয়ে আসেনা। ষষ্ঠ শ্রেণির তিনটি শাখায় ৩৬৫জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে পদ্মা শাখার ১২৬জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ উপস্থিত থাকা এই চারজন শিক্ষার্থীকে উপহার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়–য়া শতভাগ উপস্থিত থাকা প্রতিটি শাখার শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার দেওয়া হবে।