স্টাফ রিপোটার::
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট) দুপুরে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রোমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।
সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম।
সভায় তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,উপজেলা বিএনপি সদস্য একে এম নাসের উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া,সহকারী প্রধান শিক্ষা মাজহারুল ইসলাম,উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যগন বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও আদর্শকে সামনে রেখে আমাদের দেশকে নতুন করে সাজাতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কেননা তিনি নিজের জন্য নয় দেশ ও সমাজের পিছিয়ে পড়া,অবহেলিত,বঞ্চিত মানুষের কথা বলেছেন। শোষণকারীদের বিরুদ্ধে কথা বলেছেন। আজকের দিনে উঠতি বয়সী যুব সমাজকে জাতীয় কবির মতই দেশের স্বার্থে কাজ করার জন্য সভায় আহবান জানানো হয়।