বিশ্বম্ভরপুরে পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:২৬:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:২৬:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোপেশ দেবনাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুমন চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস। সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদার। এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য সুমন কান্তি রায়, ফতেপুর নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায়, রাকেশ হাজং প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com