স্টাফ রিপোর্টার ::
প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের আলোচনা করেন শায়খুল হাদিস প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব প্রমুখ ।
আলোচকগণ বলেন, অন্যায়, শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজী নজরুলের লেখনী ছিল সোচ্চার। প্রেম ও সৌন্দর্যের পাশাপাশি তাঁর কবিতা ও গানে উচ্চারিত হয়েছে স্বাধীনতা, সাম্য ও মানবমুক্তির আকাক্সক্ষা। মৃত্যুর অর্ধশতক পরও সেই বার্তা প্রাসঙ্গিক। কবি নজরুলের স্বপ্ন ছিল একটি সাম্য ও মানবিক সমাজ গড়ে তোলা।
স্মরণ সভায় কবিতা পাঠ করেন শেখ মোশাররফ হোসেন, আনোয়ারুল হক, শাহ মো. কামরুজ্জামান, আলমগীর শাহ, মিটন কান্তি দাশ, জালাল উদ্দীন নাসিম, মমিনুল আলম প্রমুখ।