দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ৩ লিটার দেশীয় মদসহ জহর মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ অভিযান চালায়। এ সময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উপজেলার রাজানগর ইউনিয়নের হরনগর গ্রামের ইটভাটার রাস্তার পাশ থেকে জহর মিয়াকে ৩ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহর মিয়া হরনগর গ্রামের মিয়াফর আলীর ছেলে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।