স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরে আধুনিক পোশাক শিল্প ও উন্নতমানের ফেব্রিকস সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। নতুন সাজে ও বর্ধিত পরিসরে যাত্রা শুরু করল বিশিষ্ট দর্জি প্রতিষ্ঠান ‘মাস্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস’। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার হক সুপার মার্কেটে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী নেতা, আইন অঙ্গন ও সাংবাদিকতার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ সূচনা করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মো. শামসুল হক, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মো. জিয়াউল হক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মাওলানা নুর হোসাইন, হাফিজ আতাউর রহমান লস্কর। অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সুনামগঞ্জ পৌর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে এ ধরনের মানসম্মত ও আধুনিক সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের পোশাক ও রুচিতে যে পরিবর্তন এসেছে, মাস্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস তা বজায় রাখতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রেজাউল ইসলাম জানান, আধুনিক কাটিং, নিখুঁত সেলাই এবং দেশি-বিদেশি বিভিন্ন সুটিং-শার্ট্যাংশের সেরা সংগ্রহ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ। উদ্বোধনী দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।