১,৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪২:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪২:০৭ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শীষ আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারসংলগ্ন খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শ্যামারচর খালপাড় এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে - এমন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় শীষ আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com