দিরাই প্রতিনিধি::
গোপন সংবাদের ভিত্তিকে এক হাজার তিনশ পাঁচ ইয়াবা সহ শীষ আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজার এলাকা থেকে তাকে ইয়াবা সহ আটক করা হয়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, রাতে শ্যামারচর খালপাড় এলাকায় রাতে ইয়াবা বেচাকেনা হয়ে ছিল, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শ্যামারচর মাদক নির্মুল কমিটির সদস্যদের সহযোগিতায় ইয়াবা সহ তাঁকে গ্রেপ্তার আটক করে। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম এক হাজার তিনশ পাঁচ পিস ইয়াবা সহ এক মাদক কারবারি কে আটক করার বিষয় টি নিশ্চিত করে বলেন, তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।