জামিন পেলেন রানা প্লাজার মালিক সোহেল রানা

আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৬:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৬:৪১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ রানাকে ৬ মাসের জামিন দেন। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা। মাসুদ রানা বলেন, এই জামিন আদেশের বিরুদ্ধে আমরা দ্রুতই চেম্বার বিচারপতির আদালতে যাব। এর আগে ২০২৩ সালে এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে নিহত হয় হাজারেরও বেশি মানুষ। আহত হন কয়েক হাজার।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com