দিরাই প্রতিনিধি ::
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তঃমাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা চ্যা¤িপয়ন হয়েছে চরনারচর ইউনিয়নের হাওরপাড়ের স্কুল ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়।
সোমবার (২৪ আগস্ট) দিরাই গণমিলনায়তন হলে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ উদ্দিন, মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।