সেলবরষ ইউনিয়নে বিনামূল্যে চাল বিতরণ

আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৫৪:৪৬ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রবিবার সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ভিডব্লিউবির ২৩৩ জন কার্ডধারীর প্রত্যেকের মধ্যে বিনামূল্যে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চলতি বছরের জুলাই ও আগস্ট এই দুই মাসে ভিডব্লিউবি কার্ডধারীদের জন্য বরাদ্দ পাওয়া এই চাল বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সেরবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, আব্দুর রউফ, অলি উল্লাহ,তাম্মান্না আক্তার প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com