স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে সুনামগঞ্জ শহরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গাড়ির ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেন না থাকা, রুট পারমিট না থাকা এবং চেয়ার কোচকে অবৈধভাবে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অভিযোগে বেঙ্গল পরিবহন, সেন্টমার্টিন সৌহার্দ, শ্যামলী ও ইউরোকোচ-কে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে এ অর্থদ- আরোপ করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সুনামগঞ্জ এবং র্যাব সদস্যরা সহযোগিতা করেন।